রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী’সহ নিহত ২, আহত ১ গাজী কালু দরগার সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত ও রেকর্ড বাতিলের দাবি “দক্ষ জনশক্তি গড়লেই নিশ্চিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন : ডেপুটি স্পিকার কায়সার কামাল” সিএন্ডবি বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল রূপগঞ্জ সদর ইউনিয়নে প্রশাসকসহ ১২ সদস্য নিয়োগ ইরান-আমেরিকার মধ্যস্থতায় ফেসে যাচ্ছে পাকিস্তান! কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি ‘জুলাই শহীদদের আত্মত্যাগেই আজ আমরা মুক্ত স্বাধীনতা পেয়েছি’ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৯ জুলাই দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে।

এ উপলক্ষে আজ রোববার (১২ জুলাই) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে উঠবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও বিভিন্ন এলাকায় ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ বাস্তবায়ন করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102