রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : মামলা, গ্রেপ্তার ১

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন এ ১৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা কিশোরীর মা অভিযোগ করেন, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিজে চলাফেরা করতে পারে না এবং অধিকাংশ সময় ঘরের খাটে শুয়ে থাকে। তিনি দৈনিক মজুরির শ্রমিক হিসেবে এবং তার স্বামী ভ্যানচালক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তারা সকালে কর্মস্থলে চলে গেলে বাড়িতে প্রতিবন্ধী মেয়েটি একাই ছিল।

গত ২৬ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১১টার প্রতিবন্ধী মেয়েটির দিকে ভাইয়ের শ্বশুর আব্দুর রশিদ গাজী (৬০) তাদের বাড়িতে প্রবেশ করেন। তিনি প্রথমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যর্থ হলে পরে শয়নকক্ষে খাটের ওপর জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ভয়ভীতির কারণে ভুক্তভোগী দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে গত ২৬ জুন অভিযুক্ত ব্যক্তি পুনরায় তাদের বাড়িতে এলে মেয়েটি আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা রামপাল থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ বলেন, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিমূলক বক্তব্যের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102