রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

৪ হাজার পিস ইয়াবাসহ রাজধানী থেকে মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে জুয়েল হাওলাদারের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102