বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

শাহবাগে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগ এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় জাল নোট তৈরির ও সরবরাহকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ জুন) রাতে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের কাছে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইতোমধ্যে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102