শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : মামলা, গ্রেপ্তার ১ শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপি’র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান জবির দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১ চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত সিডনিতে বেনজীর ইস্যুতে সরব বাংলাদেশি কমিউনিটি, অপপ্রচারের অভিযোগ

শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

আত্ম মানবতার সেবায় শাহিনুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষদের মাঝেে খাবার এবং শরবতের বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২৬ জুন) খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় কারবালার শহীদদের স্মরণে এবং ইমাম হুসাইন ইবনে আলীর ভালোবাসায় পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শাহিদুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম শাওন এর অর্থায়নে রং মহল ফর ইয়ুথ এর সদস্যবৃন্দ দিনব্যাপী এই কার্যক্রমের সহায়তা করেন।

এ সময় দেখা যায় বিভিন্ন পথচারী ও দুস্থ অসহায় মানুষদের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার তুলে দিচ্ছেন।

এ বিষয় সাংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাহিনুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। এটি একটি মানবিক সংগঠন এর মাধ্যমে আমরা চাই বাগেরহাট তথা খুলনা অঞ্চলের মানুষ যেন বিভিন্ন সুযোগ-সুবিধা পাই। এছাড়া রাষ্ট্রীয় সকল দুঃসময়ে আমরা সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর লক্ষ্যে কাজ করছি।

এই সংগঠনের সহযোগিতা পাওয়া পথচারী করিমন বিবি বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা খাবার পেয়েছি পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র পেয়েছি। তাই আমাদের পাশে এভাবে যেন এই সংগঠন দাঁড়াতে পারে সেই দোয়া করি।

সাধারণ মানুষের ধারণা এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে সরকারের সহযোগিতা পেলে বিভিন্ন উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102