রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর মিলল মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানীর শাহবাগ থানার আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে টানা তিন দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বজনরা তার ভাড়া করা কক্ষে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে শাহবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন ধরে ফারা ফেরদৌসের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান। সেখানে তাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।

এসআই একরামুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102