বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলা যুবদল নেতাকে শোকজ ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল: সংস্কৃতি মন্ত্রী বিশ্বকাপ চলাকালে ঢাবিতে নিরাপত্তা জোরদার, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা মালয়েশিয়ার শ্রমবাজারে জুলাইয়ে সুখবরের আশা : প্রবাসীকল্যাণ মন্ত্রী বেইজিংয়ে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ! পে-স্কেল বাস্তবায়নে যে ৫ সিদ্ধান্ত নিল সচিব কমিটি প্রবাসীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট সুবিধা কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির! শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি

বেইজিংয়ে পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

চীনের দালিয়ান সফর শেষে হাই-স্পিড ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। স্টেশনে তাদের স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট কমিটির সেক্রেটারি সুন মেইজুন। এ সময় শিশু-কিশোরদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান শেষে বিশেষ মোটরকেডে করে প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালীন সময় তিনি এবং তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান নর্থ রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে যাওয়ার আগে সকালে তিনি দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা।

উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে গত সোমবার চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102