রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

ধর্ষণের পর ভিডিও ধারণ, মাদ্রাসা থেকে ফেরার পথে ছাত্রীকে আবারও ধর্ষণচেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে। মাদ্রাসা থেকে ফেরার পথে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দৌড়ে ধরে আবারও ধর্ষণ চেষ্টা করে আল আমিন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ভিক্টিম শিশুর মা বাদী হয়ে আল আমিনকে অভিযুক্ত করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

আল আমিন একই উপজেলার তাইজ উদ্দিনের ছেলে। সে পেশায় মুদি দোকানি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সুত্র জানায়, ওই শিশু স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। এসময় খাবারের প্রলোভনে একটি পরিত্যক্ত মাদ্রাসার টিনশেডে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে আল আমিন। ধর্ষণ শেষে আল আমিন কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরপর বিভিন্ন সময় আল আমিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার হুমকি দিত।

এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে আল আমিন ধর্ষণ করতে ওই মাদ্রাসা ছাত্রীকে টানাটানি করে। এসময় আল আমিনের হাত থেকে ছুটে দৌড় দিলে আবারও আল আমিন তাকে ধরার চেষ্টা করে। পরে ওই মাদ্রাসা ছাত্রী দৌড়ে বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102