রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় আজ শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৩৩ কেভি এল-১ ও এল-১৪ ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের হেলে পড়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি (পোল) সোজা করার লক্ষ্যে এ বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোনাবাড়ী জোনাল অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা জোরদার, সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজের স্বার্থে সংশ্লিষ্ট ফিডারের আওতাভুক্ত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এমন এলাকার মধ্যে রয়েছে কোনাবাড়ী বাজার, বাইমাইল, কুদ্দুস নগর, জরুন (আংশিক), কাদের মার্কেট, পেয়ারা বাগান, নওয়াব আলী মার্কেট, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকা, নামাপাড়া, রাজাবাড়ী, চেয়ারম্যান বাড়ি, হাউজিং এলাকা, পারিজাত, হরিনাচালা, সেলিম নগর, কাশিমপুর রোড, কোনাবাড়ী থানা এলাকা, পুকুরপাড়, আমবাগ, নছের মার্কেট, মেঘলাল, কালেরভিটা, প্রতাপপুর, জয়েরটেক, মিতালী ক্লাব, আমবাগ পশ্চিমপাড়া, বাঘিয়া, বরাবোসহ আশপাশের বিভিন্ন এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে মাঠপর্যায়ের পরিস্থিতি ও কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এ বিষয়ে কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. আলী হাসান খান বলেন, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ পোল সোজা করার কাজ হাতে নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি রাখার আহ্বানও জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102