বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।

তিনি বলেন, চাল মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102