বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান বিজনেস অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে প্রেম, উত্তরাখণ্ডে দলিত তরুণকে পিটিয়ে হত্যা

প্রকৃতি ও জীবজন্তু রক্ষা করে সড়ক প্রশস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রকৃতি ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না করে চট্টগ্রাম-কক্সবাজারের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রয়োজন ছাড়া গাছ না কাটারও পরামর্শ দিয়েছেন তিনি।

সরকারপ্রধানের এই নির্দেশনা অনুসরণ করেই ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

১ হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। পুরো অর্থায়ন করা হবে সরকারের নিজস্ব (জিওবি) তহবিল থেকে। প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার মধ্য দিয়ে কালাবিবির দিঘী থেকে ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ককে আন্তর্জাতিক মানের প্রশস্ত সড়কে উন্নীত করা হবে। তবে এ কাজে গাছপালা, বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সড়ক নেটওয়ার্কের মানোন্নয়ন, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা, যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমানো এবং ভ্রমণ আরও আরামদায়ক করা সম্ভব হবে।

এ ছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, শিল্পায়ন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102