সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দত্তক নেওয়ার ১৫ বছর পর মেয়েকে অস্বীকার! আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু আজাদ কাশ্মীরে সংঘর্ষে পুলিশসহ নিহত ১১, আহত ৭০ ভারতের কারাগার থেকে দেশে ফেরা ৯১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর একদিনের মাথায় পদত্যাগ করলেন বিসিবির নতুন পরিচালক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক বাংলাদেশও একবার ৭-০ গোলে হারিয়েছিল ‘ব্রাজিল’কে ওমানে বাণিজ্যতরীতে হামলা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ২৪ ভারতীয় কোনো হুমকির মুখে আমরা পিছু হটব না : পেজেশকিয়ান ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সেবার মানে অসন্তোষ

সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশে আনসার বাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

দেশের বিভিন্ন সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের মধ্যে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়িসহ ১১টি জেলায় ইতোমধ্যে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার (৮ জুন) আনসার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সম্পৃক্ত করা হয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102