শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

রাশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারি সফরে রাশিয়ায় পৌঁছেছেন।

সফর উপলক্ষে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং রাশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শার্গেই ল্যাভরভে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাশিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

সফরের ফলাফল দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102