রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ৬১০

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে এ রোগে মোট প্রাণহানি বেড়ে ৬১০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৫ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং একজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এ নিয়ে দেশে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৩ জনে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে মোট ৭৬ হাজার ৮৭৬ জনের মধ্যে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102