মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ধর্ষণের মামলায় ২ যুবককে মৃত্যুদণ্ড দিল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সন্তানদের সামনেই এক ফরাসি তরুণীকে গণধর্ষণ করা হয়। দোষী সাব্যস্ত দুই যুবকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে পাকিস্তানের উচ্চ আদালত।

গতকাল বুধবার (৩ জুন)  লাহোর হাইকোর্ট তাদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয়।

ঘটনাটি ২০২০ সালের। নির্যাতিতা তরুণী তার দুই সন্তানকে নিয়ে পাকিস্তানে বেড়াতে এসেছিলেন। ১১ সেপ্টেম্বর রাতে দুই সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে লাহোর থেকে গুজরানওয়ালা যাচ্ছিলেন। লাহোর-গুজরানওয়ালা মহাসড়কে যাওয়ার সময় আচমকা তার গাড়ির জ্বালানি ফুরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন করে নিজের বিপদের কথা জানান। এরপর স্বামীর পরামর্শে পুলিশকে ফোন করে সাহায্য চান। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই সেখানে ওই দুই যুবক হাজির হয়।

এরপর তারা গাড়ির জানালার কাচ ভেঙে তরুণীকে বাইরে টেনে বের করে তার দুই সন্তানের সামনেই গণধর্ষণ করে। দীর্ঘ সময় ধরে এই পাশবিক ঘটনা চললেও পুলিশের কোনো টহলগাড়ি সেখানে দেখা যায়নি। নিজেদের বিকৃত লালসা চরিতার্থ করার পর দুষ্কৃতরা তরুণীর তিনটি এটিএম কার্ড, সঙ্গে থাকা টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।

তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি। পরে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাদের নাম আবিদ আলি এবং শাফকাত আলি। ম্যাজিস্ট্রেটের সামনে দুজনেই নিজেদের অপরাধ স্বীকার করে। তথ্যপ্রমাণের ভিত্তিতে ২০২১ সালের মার্চ মাসে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা লাহোর হাইকোর্টে আপিল করে। তবে সেখানেও স্বস্তি মেলেনি। বুধবার তাদের আবেদন খারিজ করে দিয়ে উচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102