বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিম যুবককে ‘লাভ জিহাদ’ ও গণধর্ষণে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে ভেস্তে গেল নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মীর শাহে আলম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার মীর শাহে আলম বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়াসা কাজ করছে। হাতিরঝিল লেক পরিষ্কারেও কাজ চলছে, তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরের দিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরই মধ্যে দায়িত্বে অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102