শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, ২২ ক্রু উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডারে (MT MEGHNA TRADER) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম বহিনোঙ্গরে থাকা তেলবাহী জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’সহ একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ নির্বাপণে তাদের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102