রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আগামীকাল শুরু ঈদের ছুটি, যারা পাবেন না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ৩১ মে (রোববার) পর্যন্ত চলবে এই ছুটি। তবে দীর্ঘ এই অবকাশেও সব শ্রেণির মানুষ ছুটি পাচ্ছেন না। জরুরি সেবা সচল রাখতে দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রা ও নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা ছুটি পাবেন না। এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্টকর্মী ও যানবাহনও দায়িত্ব পালন করবে।

বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদেরও কর্মস্থলে থাকতে হবে। একইভাবে ঈদের সময় দেশের হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি রাষ্ট্রীয় কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসও সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

এদিকে ব্যাংকিং খাতে সীমিত পরিসরে সেবা চালু রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। গ্রাহকদের লেনদেন ও এটিএম সেবা সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, টানা সাত দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার এবং আজ ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হয়। ফলে আজ অফিস শেষে কার্যত শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102