রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী বিয়ানীবাজারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রায় দুই কোটি টাকার সরকারি সবজি শেড কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার প্রতিষ্ঠানে প্রাণবন্ত কর্মপরিবেশের জন্য খেলাধুলা ও বিনোদন গুরুত্বপূর্ণ : মারুফ সাত্তার আলী নাটোরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯ হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

দেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি জানান। গ্রেপ্তাররা হলেন— মো. আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) এবং মো. সাহাব উদ্দিন (৪৮)।

অভিযানে তাদের কাছ থেকে অনলাইন বেটিং ও অর্থপাচারের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে। সিআইডির সাইবার মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। এসব সাইটে মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করা হতো।

তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ব্যবহারকারীদের বেটিংয়ে যুক্ত করা হতো এবং সংগৃহীত অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102