বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

হকি ও কাবাডির নারী দলের মধ্যে জাইমা রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

খেলার টানে নিয়মিতই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিখাদ ক্রীড়াপ্রেম থেকেই তার এই মাঠ মুখী হওয়া। খেলা ভালোবাসেন বলে খেলোয়াড়দের প্রতিও রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই এবার হকি ও কাবাডি নারী দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো এক বিকেল কাটালেন প্রধানমন্ত্রী কন্যা।

শনিবার (২৩ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক’দিন আগে নারী হকি দল ও নারী কাবাডি দল ভিন্ন দুটি আন্তর্জাতিক আসরে দারুণ সাফল্য অর্জন করেছে। নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে নারী কাবাডি দল এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে।

মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুই দলকে এদিন সংবর্ধিত করা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন করা হয়।

বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব আলো কেড়ে নেন জাইমা রহমান। খেলোয়াড়দের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। এ সময় খেলোয়াড়দের সুবিধা-অসুবিধার কথা শুনতে চান প্রধানমন্ত্রী কন্যা।

অনুষ্ঠানে নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে থেকে ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরাও অর্থ পুরস্কার পেয়েছেন।

বেসরকারী ব্যাংক- ব্র্যাক নারী হকির পৃষ্ঠপোষকতা করছে বিষদ পরিসরে। তারা এদিন আলাদা করে নারী হকি দলের সবাইকে ১ লাখ টাকা করে প্রদান করেছে।

এমন এক অনুষ্ঠানে জাইমা রহমানকে পেয়ে অনুপ্রাণিত ছিলেন খেলোয়াড়রা। নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, ‘জাইমা রহমান ম্যামকে আমরা আমাদের মাঝে পেয়ে অনেক খুশি।’

বৈশ্বিক আসরে আরও ভালো করার প্রতিশ্রুতি জানিয়ে হকির অধিনায়ক বলেন, আমরা বিশ্বকাপের মতো আসরে এবং অলিম্পিকের মতো খেলতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জন্য আরও অনেক অর্জন ছিনিয়ে নিয়ে আসতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, ‘জাইমা রহমান ম্যামকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি উনাকে পেয়ে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102