শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট, চাপে নেতানিয়াহু ভ্যানচালককে মারধরের অভিযোগে পবিপ্রবির ২২ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর সুন্দরবনের কুখ্যাত বনদস্যু “ছোট সুমন” বাহিনীর প্রধান’সহ সাতজনেট আত্মসমর্পণ রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধের জলছাপ ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল রামিসা হত্যাকাণ্ড : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর ৯৫ কোটির সরঞ্জাম কেনা হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে যেভাবে

মালয়েশিয়ায় রাষ্ট্র সংস্কার ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুয়ালালামপুরের রাধুনী বিলাস রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোট বাস্তবায়ন এবং একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে দেশ-বিদেশে বসবাসরত নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সচিব মুসফিক আহমেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। স্বাগত বক্তব্য দেন মালয়েশিয়া এনসিপির সদস্য সচিব আলম রওশন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ডায়াস্পোরা সেল সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ।

প্রধান আলোচক আলাউদ্দীন মোহাম্মদ বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির শক্তি নয়, বরং রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমডি রুহুল আমিন সরকার (সিআইপি)সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102