শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) (অ্যাটকো) ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, অ্যাটকোর সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭.৫.২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

এতে আরও বলা হয়, এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম চালুর উদ্যোগ নেয় অ্যাটকো। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় বা অব্যাহতি নেওয়ার পর অন্য প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়।

সংগঠনটি তাদের সদস্য চ্যানেলগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানায়। এর মধ্যে রয়েছে— নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র বা ছাড়পত্র গ্রহণ করা এবং তা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদান না করা।

এ ছাড়া বলা হয়, অনাপত্তিপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানে চাকরি নিলে তা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102