সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ জুনের নির্বাচন বন্ধের দাবিতে করা রিট আবেদন শুনতে রাজি হননি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবির নির্বাচনি কার্যক্রমে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

রিট আবেদনের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আদালত পরিষ্কারভাবে বলেছেন যে বিসিবির চলমান নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।

এদিকে, শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে আরও একটি রিট আবেদন করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কয়েকজন কর্মকর্তা মিলিয়ে মোট ১২ জন এ আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102