বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সিলেট টেস্টে আবারও টসে ভাগ্যহীন বাংলাদেশ, অভিষেকে তানজিদ তামিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

মিরপুরের পর সিলেটেও টস জিততে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে সিরিজ সমতায় ফেরার মিশনে আগে ব্যাটিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। প্রথম টেস্টে খেলা সাদমান ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

চোট নিয়ে শঙ্কা থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন মাহমুদুল হাসান জয়। অন্যদিকে, আগের ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় পেসার এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

পাকিস্তানও তাদের দলে এনেছে তিনটি পরিবর্তন। ইনজুরির কারণে মিরপুর টেস্টে না খেলা বাবর আজম ফিরেছেন একাদশে। এ ছাড়া দলে যুক্ত হয়েছেন পেসার খুররম শেহজাদ ও স্পিনার সাজিদ খান। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ইমাম-উল-হক, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102