রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে সম্পূর্ণ হয়েছিল সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো মান্দায় কাবিটা প্রকল্পে ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী বিয়ানীবাজারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রায় দুই কোটি টাকার সরকারি সবজি শেড কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার প্রতিষ্ঠানে প্রাণবন্ত কর্মপরিবেশের জন্য খেলাধুলা ও বিনোদন গুরুত্বপূর্ণ : মারুফ সাত্তার আলী নাটোরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯ হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী

রামগতিতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন রামগতি বাজারসংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৯৩০ টাকা এবং অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা, নগদ অর্থ, অটোরিকশা এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102