শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।

শুক্রবার (১৫ মে)  রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।

আবদুস সালাম বলেন,  ঢাকা শহরকে সবুজায়নের মাধ্যমে সুশোভিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শহরকে বাসযোগ্য রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102