শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যানচালককে মারধরের অভিযোগে পবিপ্রবির ২২ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর সুন্দরবনের কুখ্যাত বনদস্যু “ছোট সুমন” বাহিনীর প্রধান’সহ সাতজনেট আত্মসমর্পণ রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধের জলছাপ ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল রামিসা হত্যাকাণ্ড : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর ৯৫ কোটির সরঞ্জাম কেনা হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে যেভাবে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন

স্পেনে বাংলাদেশিদের কাঙ্ক্ষিত সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা দিচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল। ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমের প্রথম ধাপে বার্সেলোনায় ৯ থেকে ১১ মে পর্যন্ত প্রায় ছয় শতাধিক প্রবাসী সেবা গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়েছে। নতুন অনলাইন আবেদনকারীদের তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি ভুল তথ্যসংবলিত পুরোনো সার্টিফিকেট সংশোধনের জন্য নতুন আবেদন গ্রহণ এবং দীর্ঘদিন আটকে থাকা অফলাইন আবেদনগুলোও নতুন অনলাইন আবেদনের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপে এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান কার্যক্রম পরিচালনা করছে। ৯ থেকে ১৪ মে পর্যন্ত স্পেনের বার্সেলোনা এবং মাদ্রিদ শহরে এ কার্যক্রম চলবে।

প্রথম দফার সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয় বার্সেলোনার জোসেফ তারাদিয়া এলাকার একটি হলরুমে।

এদিকে, বিশেষ এ উদ্যোগের জন্য তাৎক্ষণিক কৃতজ্ঞতা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। সেবাপ্রার্থীদের ভোগান্তি এড়াতে ৯মে আনুষ্ঠানিক আয়োজন সীমিত রেখে হলের সামনের পার্কে সংক্ষিপ্ত এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সরকারের এ পদক্ষেপকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা বলেন, পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজ হওয়ায় বৈধতা প্রক্রিয়ায় অংশ নিতে স্পেনপ্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে।

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক লিটন, হারুন রশীদ, বখতিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শিপলু আহমদ নিয়াজী, যুগ্ম আহ্বায়ক তুতিউর রহমান, মামুন রহমান, সদস্য নূরে আলম, মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল স্পেনের সদস্যসচিব আসাদ আলী, কাতালোনিয়া যুবদল নেতা ফয়সল মোল্লা, নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দূতাবাস কর্তৃপক্ষ এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনসহ বিশেষ সমন্বয়কারী সাংবাদিক নুরুল ওয়াহিদ, আফাজ জনি, তথ্যসেবক ও মানবাধিকার কর্মী হাসান শুভ, সাইফুল ইসলাম হিমেল এবং ওবায়দুর রহমান খান সাদাকে ধন্যবাদ জানান। সেবা কার্যক্রমকে সুশৃঙ্খল ও গতিশীল রাখতে প্রতিদিন দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি স্পেন সরকার দেশটিতে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর আওতায় প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী বৈধতার জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ আবেদন প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অন্যতম গুরুত্বপূর্ণ নথি হওয়ায় স্পেনপ্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে বাংলাদেশ সরকার সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান কার্যক্রম চালু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102