বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অজান্তেই শরীরে ঢুকছে রোগের বীজ—প্রতিদিনের এই ‘নিরীহ’ অভ্যাসগুলোই নষ্ট করছে আপনার স্বাস্থ্য! সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি ভারতের স্কুলে উর্দু কবিতার জেরে চাকরি হারালেন মুসলিম প্রিন্সিপালসহ তিন শিক্ষক হান্টাভাইরাস কবলিত প্রমোদতরী থেকে দেশে ফিরলেন ১৮ মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতির নতুন তথ্য জানাল পেন্টাগন ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে আজ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন প্রশাসনের নাকের ডগায় চলছে জুয়া-মাদকের সাম্রাজ্য, কোটি টাকার লেনদেন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল কাতার ফ্রান্স ফেরত মূর্তি নিয়ে ১৯ বছরের রহস্য

চসিকে আসছে ১৫০০ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প : মেয়র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জাপান ও কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের মাধ্যমে নগরীতে দূষণ ও দুর্গন্ধ অনেকাংশে দূর হবে।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন, খাল সংস্কার ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, বর্তমান সরকার নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চসিতে এ বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে নগরীতে বর্জ্যজনিত দূষণ ও দুর্গন্ধের সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে মেয়র বলেন, গত বর্ষায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। এবার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা।

তিনি দাবি করেন, ২০২৫ সালে নগরীর বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকায় আগের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়নি। বদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় অতীতে দীর্ঘসময় পানি জমে থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

সভায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, জেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ সংস্থার কার্যক্রম তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102