রবিবার, ১০ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিলজং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ জাহাঙ্গীর হোসেন হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, ৩ জনের মৃত্যু ‘সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে’ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাক্ষাৎ চিফ ইনোভেশন কর্মকর্তাকে বদলি, জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল অনিশ্চিত স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কী কারণে খুশি হয় গাজীপুরে ৫ খুন : মরদেহের পাশে জিডির কপি, যা লেখা আছে ফাইভ মার্ডার : ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবা জুয়া খেলতে নিষেধ করায় ছেলেকে হত্যা করে ‘প্রতিশোধ’ নিলেন খোকন

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বিজিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, আটটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছয়টি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগীতায় দুইটি রোড ইভেন্ট ও চারটি ট্র্যাক ইভেন্টসহ মোট ছয়টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে দুইটি স্বর্ণ ও দুইটি রৌপ্য পদক অর্জন করে।

এ ছাড়া শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুইটি রোড ইভেন্ট ও ছয়টি ট্র্যাক ইভেন্টসহ মোট আটটি ইভেন্ট বিজিবি সাইক্লিং দলের ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুইটি তাম্র পদক অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী দিনে শনিবার (০৯ মে) দুইটি রোড ইভেন্ট ও চারটি ট্র্যাক ইভেন্টসহ মোট ছয়টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে দুইটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি তাম্র পদক অর্জন করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102