শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই, থাকছে যেসব বিষয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কর্মসূচির আওতায় আজ জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে।

শুক্রবার (৮ মে) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি সফলভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ১৭) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

ভারতীয় পক্ষ জানিয়েছে, এই সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা এবং সামুদ্রিক সম্পর্ক আরও জোরদারের প্রতিফলন।

সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে সফররত জাহাজটির সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারতীয় জাহাজেও একটি ডেক রিসেপশনের আয়োজন করা হবে, যেখানে দুই দেশের সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে জাহাজটির কমান্ডিং অফিসার চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রি-তে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সফরসূচিতে দুই দেশের নৌসদস্যদের পারস্পরিক জাহাজ পরিদর্শন, পেশাগত মতবিনিময় এবং প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচিও রাখা হয়েছে। এ ছাড়া নৌসদস্যরা ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স ও বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন।

দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102