শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন চালান পৌঁছানোর মধ্য দিয়ে সেই সংকটের অবসান ঘটেছে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে চট্টগ্রামে অবস্থিত এই শোধনাগারটিতে পুনরায় তেল পরিশোধন কার্যক্রম শুরু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকেই রিফাইনারির ভেতরে যান্ত্রিক কার্যক্রম চালু করা হয়।

তবে প্রাথমিক কারিগরি সমন্বয় ও নিরাপত্তাজনিত কারণে প্রথম কয়েক ঘণ্টা সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হয়। পরে শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। শুরুতে কিছু যান্ত্রিক সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদনের গতি কিছুটা কম রাখা হয়েছে। তবে ধীরে ধীরে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102