শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ সরকারের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে, কর্মসংস্থান বাড়বে এবং আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আরও শক্তিশালী হবে। তিনি বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটি স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন, যেখানে আধুনিক যুদ্ধবিমান সংযোজনের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102