বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

এমবাপ্পের সঙ্গে নাম জড়িয়ে সাইবার বুলিংয়ের শিকার অভিনেত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী এস্তের এক্সপোসিতোর সাম্প্রতিক ইতালি ভ্রমণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। 

ব্যক্তিগত এই সফরটি প্রকাশ্যে আসার পর থেকেই ফুটবল ভক্তদের একাংশের রোষানলে পড়েছেন অভিনেত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনলাইন হয়রানি বন্ধ করতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি।

মূল ঘটনার সূত্রপাত হয় এক্সপোসিতোর একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। এমবাপ্পের সঙ্গে ইতালিতে ছুটি কাটানোর গুঞ্জন ছড়িয়ে পড়লে অভিনেত্রীর সেই পোস্টে ৫ হাজারেরও বেশি নেতিবাচক মন্তব্য জমা পড়ে।

যদিও পোস্ট করা ছবিগুলোতে এমবাপ্পের কোনো উপস্থিতি ছিল না, তবুও রিয়াল মাদ্রিদ ভক্তরা সেখানে ফুটবলারের সাম্প্রতিক অফ-ফর্ম এবং মাঠের বাইরের আচরণ নিয়ে ক্ষোভ ঝাড়তে থাকেন। ক্রমাগত সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণে অতিষ্ঠ হয়ে এস্টার তার অ্যাকাউন্টের কমেন্ট সেকশন সীমিত বা ‘লিমিটেড’ করে দিয়েছেন।

এদিকে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছে কিলিয়ান এমবাপ্পের প্রতিনিধি দল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এমবাপ্পের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত আলোচনা করা হচ্ছে। তিনি রিয়াল মাদ্রিদের প্রতি পুরোপুরি নিবেদিত এবং বর্তমানে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ফেরাতে কঠোর পরিশ্রম করছেন।

ব্যক্তিগত ছুটির বিষয়টিকে বড় করে না দেখার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এমবাপ্পের পক্ষ থেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102