বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নেইমারের ভবিষ্যৎ গন্তব্য কি বোকা জুনিয়র্স?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের নীল-সোনালি জার্সি হাতে হাস্যোজ্জ্বল নেইমার জুনিয়র—এমন একটি ছবিই এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু। ব্রাজিলের এই পোস্টার বয়ের বুয়েনস আইরেস সফর ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ফুটবল মহলে প্রশ্ন উঠেছে—তবে কি ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছেন এই ফরোয়ার্ড?

বর্তমানে সান্তোসের হয়ে খেলা নেইমার সম্প্রতি কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে দলবলসহ আর্জেন্টিনায় অবস্থান করছেন। ম্যাচের ফাঁকেই তিনি সময় বের করে ঘুরে এসেছেন বোকা জুনিয়র্সের ঘরের মাঠ ‘লা বোম্বোনেরা’ সংলগ্ন ক্লাবটির অনুশীলন কেন্দ্র ‘কাসা আমারিয়া’ থেকে। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট ও আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েলমে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে রিকুয়েলমে নেইমারের হাতে তুলে দেন তার নামাঙ্কিত বোকা জুনিয়র্সের বিশেষ জার্সি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই বোকা সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102