সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতৃত্ব দেন। নবনির্বাচিত নারী সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে যান এবং সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে সংসদ ভপবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102