সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

আসন্ন ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভিজ্ঞ হারমানপ্রীত কৌরের নেতৃত্বে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার নন্দিনী শর্মা। 

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এক ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা।

চণ্ডীগড়ের ২৪ বছর বয়সি পেসার নন্দিনী শর্মা মূলত ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন। উইমেন’স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সর্বশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭টি উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন তিনি।

পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ হারমানপ্রীত কৌর। দলের সহঅধিনায়ক হিসেবে থাকছেন নির্ভরযোগ্য ওপেনার স্মৃতি মান্ধানা। ব্যাটিং লাইনআপে আরও আছেন শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ এবং আক্রমণাত্মক উইকেটকিপার-ব্যাটার রিচা।

এ ছাড়াও দলে ফিরেছেন উইকেটকিপার ইয়াস্তিকা ভাটিয়া এবং অভিজ্ঞ স্পিনার রাধা যাদব

ভারতের বোলিং বিভাগ সাজানো হয়েছে স্পিন ও পেসের চমৎকার সমন্বয়ে। স্পিন আক্রমণে দীপ্তি শর্মার সঙ্গী হিসেবে থাকছেন শ্রী চারাণী, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব। অন্যদিকে পেস আক্রমণে রেনুকা ঠাকুর ও অরুন্ধতী রেড্ডির সাথে নতুন মুখ নন্দিনী শর্মা ও ক্রান্তি গৌড়কে দেখা যাবে।

তবে ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ মিশন থেকে ছিটকে গেছেন পেসার কাশভী গৌতম। এ ছাড়া অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন আমানজোত কৌর ও উমা ছেত্রীর মতো ক্রিকেটাররা।

ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহঅধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, রেনুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চারাণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, ইয়াস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা ও রাধা যাদব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102