রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত টাকা বেতন, এক নজরে দেখে নিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

দেশে সর্বশেষ জাতীয় বেতন কাঠামো হিসেবে ২০১৫ সালের অষ্টম পে-স্কেলই এখনো কার্যকর রয়েছে। দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল চালুর দাবি উঠলেও এ বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীরাও আর্থিক চাপে রয়েছেন। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সংকটে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন গড়ে প্রায় ৫ শতাংশ হারে বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতি বাড়ছে প্রায় ৬ শতাংশ হারে। ফলে প্রকৃত আয়ে ঘাটতি তৈরি হচ্ছে এবং সময়ের সঙ্গে এই ব্যবধান আরও বাড়ছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় ‘মহার্ঘ ভাতা’ দেওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী, ৯ম গ্রেডের একজন কর্মকর্তা মাস শেষে কোনো কর্তন ছাড়া প্রায় ৩৫ হাজার ৪০ টাকা পান। এছাড়া ৮ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, টিফিন ও শিক্ষা ভাতা পেয়ে থাকেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত ৮ম থেকে ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত। তাদের বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, টিফিন এবং এক বা দুই সন্তানের শিক্ষা ভাতা যুক্ত হয়।

মোট বেতন থেকে সাধারণত কল্যাণ তহবিলের জন্য ১৫০ টাকা, বীমা বাবদ ১০০ টাকা এবং স্ট্যাম্প বাবদ ১০ টাকা কাটা হয়। এছাড়া প্রয়োজন অনুযায়ী জিপিএফ জমাও কর্তন করা হয়। এসব কর্তনের পর অবশিষ্ট অর্থ ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে প্রদান করা হয়।

বর্তমান বাস্তবতায় বেতন ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে। নবম পে-স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সরকারি কর্মচারীদের আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রস্তাবিত নবম পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো (সংক্ষিপ্ত চিত্র)

গ্রেড-১
বর্তমান স্কেল (টাকা)- ৭৮,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ১,৬০,০০০

গ্রেড-২
বর্তমান স্কেল (টাকা)- ৬৬,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ১,৩২,০০০

গ্রেড-৩
বর্তমান স্কেল (টাকা)- ৫৬,৫০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ১,১৩,০০০

গ্রেড-৪
বর্তমান স্কেল (টাকা)- ০,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ১,০০,০০০

গ্রেড-৫
বর্তমান স্কেল (টাকা)- ৮০,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৮৬,০০০

গ্রেড-৬
বর্তমান স্কেল (টাকা)- ৩৫,৫০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৭১,০০০

গ্রেড-৭
বর্তমান স্কেল (টাকা)- ২৯,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৫৮,০০০

গ্রেড-৮
বর্তমান স্কেল (টাকা)- ২৩,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৪৭,২০০

গ্রেড-৯
বর্তমান স্কেল (টাকা)- ২২,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৮০,৫০০

গ্রেড-১০
বর্তমান স্কেল (টাকা)- ১৬,০০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ৩২,০০০

গ্রেড-১১
বর্তমান স্কেল (টাকা)- ১২,৫০০, সুপারিশকৃত স্কেল (টাকা)- ২৫,০০০

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102