শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশকে ঘিরে বিপুল পরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলার কলকারখানা থেকে রাজধানীতে এসেছেন শ্রমিকরা।

সকাল থেকেই লাল টুপি ও টি-শার্ট পরে, হাতে ব্যানার নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। তাদের স্লোগান ও করতালিতে পুরো সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102