শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও কানাডা যেকারণে ১ মে পালন করে না শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখালেন বড় ভাই হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, দুই ক্রিকেটার আটক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি, কোন পথে বিএনপি সরকার? ২০ বছর পর আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র দ্বিতীয় সিনেমা যে চমকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেলের প্রথম ধাপ এসি বাসে বাধ্যতামূলক ইমার্জেন্সি ডোর, নন-এসিতে স্টিল রড অপসারণের নির্দেশ শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৩ মে) সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। 

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এ ছাড়া সকাল ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় তার বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা এবং প্রচার মিছিল করেছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনও আলাদা আলাদা মিছিল করেছে। সব মিলিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে।

নিরাপত্তা জোরদারে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102