বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে হাজির রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ সময় ধরে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাননি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

ঋণখেলাপির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী জানান, প্রায় ১৭ বছর ধরে বিএনপির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা নানা বাধার মুখে পড়েছেন। তাদের অনেকেই প্রয়োজনীয় ঋণ অনুমোদন পাননি, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে অনেক বিএনপি নেতাকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যদিও তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন বা কারাগারে ছিলেন। এমন অবস্থায় নিয়মিত ঋণ পরিশোধ করা যে কঠিন, সেটিও তিনি তুলে ধরেন। ফলে পুনঃতফসিলীকরণের মাধ্যমে এসব ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ব্যাংকিং ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102