বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য এমপি হাফেজ রবিউল বাশার। পরে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম পর্বের অধিবেশন চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন। একই সঙ্গে তার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনিএ সময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন। সংসদ লবিতে চিকিৎসা কার্যক্রম চলাকালীন সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102