সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

ইতালিতে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি কর্মীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ইতালির বেরগামো শহরে ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন।

শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের বাসিন্দা। প্রায় ২৭ বছর আগে জীবিকার সন্ধানে তিনি ইতালিতে পাড়ি জমান।

স্থানীয় সময় রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বেরগামোর লেভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে (১১২) খবর দিলে পুলিশ ও চিকিৎসকরা এসে মরদেহ উদ্ধার করেন। পরে লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানা গেছে।

মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর মেহরুবা ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইতালিতে শ্রমিক হিসেবে কাজ করে পরিবারকে সহায়তা করছিলেন। দেশে তার স্ত্রী ও চার সন্তান রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102