মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে : প্রধানমন্ত্রী লাভ ট্র্যাপে ফেলে ধর্ম লুকিয়ে মুসলিম তরুণীকে বিয়ে, গর্ভাবস্থায় চলে বর্বর নির্যাতন শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে : ট্রাম্প বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘরের ভেতরে নেটওয়ার্ক সমস্যা দূর করতে বিটিআরসির নতুন উদ্যোগ ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে শাহরুখের সেই আলোচিত সিনেমা ঘিরে জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে হরমুজ বন্ধ, বাড়ি ফেরার অপেক্ষায় আটকে পড়া হাজারো নাবিক

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জন্য ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ‍্য জানানো হয়।

এতে বলা হয়, তিনি শিগগির দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসবেন। ৭৫ বছর বয়সি দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

সব ঠিক থাকলে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতিমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102