শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বাতিঘরে যেসব বই সংগ্রহ করলেন জাইমা রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটর শাখা থেকে তিনি বইগুলো সংগ্রহ করেন। এর আগে দুপুর ১২টার দিকে সেখানে যান তিনি। এ সময় প্রায় আধা ঘণ্টা সময় ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন জাইমা।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি বলেন, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।

জানা গেছে, জাইমার সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও সংগ্রহ করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102