শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে তিন নাবালিকার বাবা মুসলিম যুবককে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে হত্যা নীরব ঘাতক কোলন ক্যানসার, কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয় ক্যানসার চিকিৎসায় বাধা হতে পারে ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট, গবেষণায় উদ্বেগজনক ফলাফল পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের ৯ চমকপ্রদ আবিষ্কার ইউটিউব অ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্রিয়েট মোড’: ভিডিও তৈরি হবে সহজে এই সাধারণ ভুলগুলোই কমিয়ে দিচ্ছে ল্যাপটপের ব্যাটারির আয়ু ফ্রিজে কতদিন সবজি রাখা নিরাপদ? পুষ্টিগুণ ধরে রাখার সঠিক নিয়ম কত বয়স পর্যন্ত দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভালো? যা বলছেন বিশেষজ্ঞরা জাইমাকে নিয়ে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত

দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য ২ হাজার ৬৭ কোটি টাকা ভর্তুকি ছাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশের বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মার্চ বকেয়া বিল পরিশোধে ২ হাজার ৬৭ কোটি ৫ লাখ টাকা ভর্তুকি ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে ২১ এপ্রিল জারি করা এক নির্দেশনায় বলা হয়, এই অর্থ স্বাধীন বিদ্যুৎ উৎপাদক (আইপিপি) এবং ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের (আরপিপি) বিল পরিশোধে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুকূলে ছাড় করা হবে। অর্থটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিদ্যুৎ ভর্তুকি খাত থেকে দেওয়া হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, মার্চ মাসে ৮৫টি আইপিপি ও ৯টি আরপিপির প্রকৃত ঘাটতির ভিত্তিতে এই ভর্তুকি নির্ধারণ করা হয়েছে। এর আগে, ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ খাতের প্রকৃত ঘাটতি পরিশোধ সম্পন্ন হয়েছে।

তবে এই ভর্তুকি ছাড়ে একাধিক শর্ত আরোপ করেছে অর্থ বিভাগ। সরকারি ক্রয়-সংক্রান্ত অনুমোদনবিহীন দুটি বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে কোনো অর্থ এই খাত থেকে দেওয়া হবে না। পাশাপাশি এসব কেন্দ্রের দ্রুত অনুমোদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন যুক্ত হওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র বিআর পাওয়ার জেন শ্রীপুর ১৬০ মেগাওয়াট এবং আরপিসিএল–নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এর বিষয়ে স্পষ্টীকরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এ ছাড়া অনুমোদিত ছয়টি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে আগের ভর্তুকির সঙ্গে নতুন ট্যারিফ অনুযায়ী প্রকৃত ভর্তুকি সমন্বয় করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

অর্থবিভাগ জানিয়েছে, এই অর্থ শুধু নির্ধারিত আইপিপি ও আরপিপির বিল পরিশোধে ব্যবহার করা যাবে। অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না এবং সব ধরনের সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা বাড়াতে প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসভিত্তিক ঘাটতির বিস্তারিত তথ্য অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে। ভবিষ্যতে নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত প্রকৃত দায়ের সঙ্গে এই ভর্তুকির সমন্বয় করা হবে।

এ ছাড়া দীর্ঘমেয়াদে ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ক্যাপাসিটি চার্জ কমানো, কেন্দ্রভিত্তিক উৎপাদন ও বিক্রির তুলনামূলক হিসাব সংরক্ষণ এবং রিয়েল টাইম ডেটানির্ভর ইআরপি সিস্টেম চালু করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102