বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

জার্মান সুন্দরীর ছবিতে বিরাটের লাইক!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মাঠে তার ব্যাট কথা বলে, কিন্তু এবার মাঠের বাইরের এক ‘লাইক’ নিয়ে উত্তাল নেট দুনিয়া। আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ মৌসুমের মাঝপথেই আলোচনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  মহাতারকা বিরাট কোহলি। 

জনপ্রিয় এক জার্মান ইনফ্লুয়েন্সারের ছবিতে বিরাটের অফিশিয়াল প্রোফাইল থেকে ‘লাইক’ আসতেই শুরু হয়েছে আলোচনার ঝড়।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। নেটিজেনরা লক্ষ্য করেন, জার্মান ভ্লগার ও গায়িকা লিজালাজ-এর একটি সাম্প্রতিক ছবিতে লাইক দিয়েছেন কোহলি।

বিষয়টি নজরে আসতেই মুহূর্তের মধ্যে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোতে। যদিও কিছু সময় পর লাইকটি সরিয়ে নেওয়া হয়, তবে ততক্ষণে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোল ও মিম।

খেলার মাঠের ‘কিং’ কোহলি কেন হঠাৎ একজন জার্মান ভ্লগারের ছবিতে লাইক দিলেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। লিজালাজ তার লাইফস্টাইল কন্টেন্টের জন্য পরিচিত হলেও, ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে তিনি রাতারাতি পরিচিতি পেয়েছেন বিরাটের এই একটি ক্লিকেই।

অনেকেই একে ‘ভুলবশত ক্লিক’ হিসেবে দেখলেও নিন্দুকেরা সমালোচনা করতে ছাড়ছেন না।

উল্লেখ্য, এটিই প্রথম নয়, এর আগেও প্রায় একই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। ২০২৫ সালের শুরুর দিকে ভারতীয় অভিনেত্রী অবনীত কউরের একটি ছবিতেও একই রকম ‘লাইক বিভ্রাট’ ঘটেছিল।

সে সময় কোহলির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ইনস্টাগ্রাম ফিড রিফ্রেশ করার সময় কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অনেক ভক্ত মজা করে অনুষ্কা শর্মার প্রসঙ্গ টেনে মিম তৈরি করছেন। আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছেন কোহলিকে একটি ব্যক্তিগত বা ‘বার্নার অ্যাকাউন্ট’ ব্যবহার করার জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102