শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিবের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আফ্রিকার দেশ ক্যামেরুনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা গেছে, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ক্যামেরুনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (মন্ত্রিপর্যায়ের সম্মেলন) অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই আক্রান্ত হন। দেশে ফিরে গত ১১ এপ্রিল মাহবুবুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি বলে জানান ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এপিডেমিওলজিস্ট মশফিকুর রহমান বিটু।

তিনি বলেন, ‘আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর চিকিৎসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আফ্রিকায় ম্যালেরিয়ার প্যারাসাইটের (জীবাণু) অত্যন্ত শক্তিশালী ও আলাদা। ফলে তাকে বাঁচানো যায়নি।’

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন মাহবুবুর রহমান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102