বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারতীয় অর্থনীতি ক্যাপ্টেন ফিলিপসের ত্রাণকর্তা থেকে রাষ্ট্রীয় মদতে দুর্ধর্ষ ‘ভাড়াটে খুনি’ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে জবাবে যা বললো ইরান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা গুরুতর আহত, অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন উগ্রবাদী উন্মাদনায় শঙ্কিত সংখ্যালঘুরা আসামে নির্বাচনের দুদিন আগে তিন মুসলিমকে গণপিটুনিতে হত্যা তিন দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী আজ থেকে দিনে দুই বেলা চলবে সংসদ অধিবেশন হরমুজে চলাচলকারী জাহাজের সুরক্ষায় জাতিসংঘে ভোট আজ ভোলায় ৪ হাজার লিটার তেলসহ আটক ১

নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মাঠের ক্রিকেট নাকি মাঠের বাইরের রাজনীতি—কোনটি আগে? দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের এই বিতর্কে এবার নিজেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় নিজের বর্তমান লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।

সাকিব জানান, এই মুহূর্তে তার চিন্তা ও পরিকল্পনা কেবল লাল-সবুজের জার্সি আর ক্রিকেট ঘিরেই আবর্তিত হচ্ছে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেশের হয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।

সাকিব বলেন, ক্রিকেটের জন্য সময় সীমিত হলেও রাজনীতি করার জন্য আজীবন সময় পড়ে আছে। তাই আপাতত মাঠের পারফরম্যান্স দিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য।

এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়েই রাজনীতি করার ইচ্ছার কথা পুনরায় ব্যক্ত করেছিলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান যখন ক্রীড়াবিদদের সক্রিয় থাকাকালে রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছিলেন, ঠিক তখনই সাকিবের এমন মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়।

তীব্র সমালোচনা ও আলোচনার মুখে পড়ে ফেসবুক পোস্টে সাকিব লিখেন, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।

সাকিব আরও লিখেন, ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই।

সবশেষে সাকিব আরও যোগ করেন, ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102