বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিশ্বকাপের মঞ্চ মাতানো কে এই বাংলাদেশি সংগীতশিল্পী সঞ্জয়?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের মঞ্চে উঠে আসেন। একই সঙ্গে নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক তুলে ধরে দেশকে ভিন্নভাবে উপস্থাপন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

টরন্টো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহী এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তারা মিলে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।

এদিন অনুষ্ঠানের আলোচিত দিক ছিল সঞ্জয়ের বিশেষভাবে তৈরি জ্যাকেট। জ্যাকেটের ডান হাতার অংশে এমব্রয়ডারির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা ফুটিয়ে তোলা হয়। পারফরম্যান্স চলাকালে তিনি বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয়। শৈশবের একটি বড় অংশ কাটিয়েছেন চট্টগ্রামে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

বিশ্বব্যাপী কাজ করলেও নিজের শেকড়ের প্রতি বরাবরই অনুরাগী সঞ্জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর থিম সং তৈরিতেও তিনি যুক্ত ছিলেন। এ ছাড়া ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করেছেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরে নতুন করে আলোচনায় এসেছেন সঞ্জয়। তার এই অর্জনকে দেশের সংগীতপ্রেমী ও সাধারণ মানুষ গর্বের সঙ্গে উদযাপন করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102