বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

তৃতীয়বার অস্ত্রোপচার, লড়ছেন তানিয়া বৃষ্টি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

গত ফেব্রুয়ারি থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়ার টানা তৃতীয়বারের মতো মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।

দ্বিতীয়বার অস্ত্রোপচার শেষে দেশে ফিরে আসেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমান। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102